সাম্প্রতিক
শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতা চায় সরকার ফ্যামিলি কার্ডে ৪১ লাখ নারী, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবেন বাড়তি ভাতা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ যুবক আটক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথিদের এক দিন ব্যাপী আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত, মহাদেবপুরে গৃহবধূ হত্যা মামলা: আত্মহত্যার নাটক ফাঁস, রিমান্ডে স্বামীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ

ফ্যামিলি কার্ডে ৪১ লাখ নারী, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবেন বাড়তি ভাতা

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এই কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্য প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। একই সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক ভাতাও বাড়ানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এই প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হলো জীবনচক্রভিত্তিক সুরক্ষার মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। এই কাঠামোর মূল দর্শন অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা অর্জন।

অর্থমন্ত্রী জানান, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ‘সিগনেচার’ এই কর্মসূচি এরই মধ্যে পাইলট আকারে চালু হয়েছে। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। ২০৩০ সালের মধ্যে এই কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে এই কার্ডের আওতায় আনতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি চলমান বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা কর্মসূচি অব্যাহত থাকবে।

এছাড়া ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেন ভ্রমণে শতভাগ ফ্রি বা বিনামূল্যে যাতায়াত এবং মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়ে এবার প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লাখে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যেখানে মাসিক ভাতা হবে ১ হাজার টাকা। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতাভোগীর সংখ্যা ১ লাখে উন্নীত করার পাশাপাশি শিক্ষার স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে প্রতি মাসে ৮৫০ টাকা করে সহায়তা দেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও জানান, ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে।

Tags:

সম্পর্কিত খবর :