সাম্প্রতিক
শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতা চায় সরকার ফ্যামিলি কার্ডে ৪১ লাখ নারী, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবেন বাড়তি ভাতা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ যুবক আটক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথিদের এক দিন ব্যাপী আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত, মহাদেবপুরে গৃহবধূ হত্যা মামলা: আত্মহত্যার নাটক ফাঁস, রিমান্ডে স্বামীর চাঞ্চল্যকর স্বীকারোক্তি ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ

রাজবাড়ীর পাংশা পৌরসভায় কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণের অভিযোগ

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাদা-মাটির মধ্যে সড়ক নির্মাণ কাজ চললেও এলজিইডির প্রকৌশলীর দাবী নিয়মানুযায়ী কাজ চলছে। এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

পাংশা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা গেছে, পাংশা পৌরসভার উপজেলা হেডকোয়াটার থেকে কলেজ মোড় পর্যন্ত ২১৩০ মি.মি, চওড়া এভারেজ ৮.৭ মি.মি এবং বাগদুলী ভিসি লাঙ্গলবাঁধ সড়ক ৩.৮৫০ কি.মি. সড়ক নির্মাণে ১০ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে কাজটি পান ঠিকাদারী প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স। তবে, কাজটি বাস্তবায়ন করছেন চন্দনা কনস্ট্রাকশন।

রিকসা চালক জলিল বলেন, যেভাবে কাদা-মাটি দিয়ে কাজ করা হচ্ছে, ওখান দিয়ে যাওয়া সম্ভব না। আসলে এভাবে কাজ করলে কতদিন রাস্তা থাকবে বলা মুশকিল।

স্থানীয়রা বলেন, সড়কটি নির্মাণ কাজের শুরুতেই বালি, মাটি ও নিন্মমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকার মধ্যে কাজ হলেও উপজেলা প্রশাসন অথবা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের পক্ষ থেকে নেই কোন জোরালো তদারকি। কাদা-পানির মধ্যে কাজ করায় কাজের স্থায়ীত্ব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে সরেজমিন পাংশা কলেজ মোড় এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের কাজ করছে তবে কাদা-মাটিতে একাকার হয়েছে। পায়ে হেঁটে যাওয়ার কোন পরিবেশ নেই। কাদার মধ্যে রোলার দিয়ে সমান করা হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।

পাংশা উপজেলা এলজিইডির প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন, নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। অনিয়মের কোন সুযোগ নেই। কোথায় কাদা-মাটি দিয়ে কাজ করা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :