সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারে দাবি হত্যা ‎​

‎আরব আমিরাতের শারজায় মো. হেলাল (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের ঝুলন্ত‎ মরদেহ   উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন তার পরিবার। লক্ষ্মীপুরের কমলনগরে নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ।

এর আগে গত ১১ এপ্রিল শারজাহ শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজ কর্মস্থলের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায়  হেলালের মরদেহ উদ্ধার করা হয়। সে কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

‎স্বজনরা জানান,  ২০২৩ সালের নভেম্বর মাসে পরিবারের বাড়তি সুখের জন্য আরব আমিরাতে পাড়ি জমিয়ে ছিলেন হেলাল। তিনি সেখানকার ‘নুর আল কামাল পেইন্ট কনট্রাকটিং’ নামক একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তার ভাই ফয়সালও একই প্রতিষ্ঠানে কাজ করতেন। তবে সমস্যার কারণে তিনি দেশে চলে আসেন। হেলালের এক সহকর্মীর মাধ্যমে মৃত্যুর খবরটি জানতে পারলেও ঘটনার পেছনে কারা জড়িত, সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোন তথ্য পাননি তারা। পরিবারের অভিযোগ হেলালকে হত্যার পর তার মরদেহ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হেলালের স্বজনরা।

‎হেলালের বাবা নুর আলম বলেন,​’আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তাকে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। পাশাপাশি দ্রুত যেন আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তা চাইছি।

‎এই বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ পুলিশকে জানায়নি। তবে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Tags:

সম্পর্কিত খবর :