সাম্প্রতিক
ফাউলের কারণে বাতিল জিকুর গোল, বেঁচে গেল আর্জেন্টিনা ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ রাজবাড়ীর ‘গোল মেশিন’ জাহিদুল ইসলাম গাজী স্বপ্ন জাতীয় দলে খেলার জাফলং জিরো পয়েন্টে মধ্যরাতে টাস্কফোর্সের অভিযান,একজনের কারাদণ্ড কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক

ইসরাইলকে বাঁচাতেই ইরানে হামলা চালানো হয়েছে: ট্রাম্প

ইসরাইলকে বাঁচাতে ইরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যদি ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে ওপর হামলা না করতাম, তাহলে এই মুহূর্তে তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। আর তেমনটি হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত তখন আপনারা ইসরাইলকে পেতেন না, এমনকি মধ্যপ্রাচ্যকেও পেতেন না। এরপর তারা সেখান থেকে কোথায় যেত?’

ইরান প্রসঙ্গে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘দারুণ চুক্তি’ করতে যাচ্ছে। এটি `অনেক মানুষের জীবন বাঁচাবে এবং চুক্তি স্বাক্ষরের পরপরই আমরা অবিলম্বে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে পারব।’

ইরানের নেতৃত্বকে ‘খুবই শক্ত আলোচক’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করছে।

তিনি বলেন, ‘এতে দীর্ঘ সময় লাগে। আমার কোনো তাড়াহুড়ো নেই। আপনি যদি তাড়াহুড়ো করতে যান, তাহলে ভালো কোনো চুক্তি করতে পারবেন না। ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আমরা যা চাই, তা পাচ্ছি বলে আমি মনে করি। আর যদি আমরা যা চাই তা না পাই, তাহলে আমরা ভিন্ন উপায়ে এর সমাপ্তি ঘটাব।’

Tags:

সম্পর্কিত খবর :