উগ্রতা, চরমপন্থা ও বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার পক্ষে ‘ইয়েস কার্ড’ প্রদর্শন করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা পীর মো. গিয়াস উদ্দিন তাহেরি।
তিনি প্রতীকীভাবে উগ্রতা ও চরমপন্থাকে ‘লাল কার্ড’ দেখিয়ে সমাজে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ইতিবাচক বার্তা তুলে ধরেন। একই সঙ্গে শান্তি, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির পক্ষে ‘ইয়েস কার্ড’ প্রদর্শনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তাঁর এই প্রতীকী উদ্যোগের মধ্য দিয়ে সমাজে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার গুরুত্ব ফুটে ওঠে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে উগ্রতা ও চরমপন্থা পরিহার করে মানবিক মূল্যবোধকে ধারণ করার বার্তাও উঠে আসে।
পীর মো.গিয়াস উদ্দিন তাহেরির এই উদ্যোগকে শান্তি ও সম্প্রীতির পক্ষে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।




