নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ২০২৬ – ২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৪৫ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
১৬ই জুন মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত বাজে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক সহ রিফাত আরা ম্যাম এর সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেট ৩ কোটি ৯৬ লাখ ২২ হাজার টাকা আয় এবং ৪১ কোটি লাখ টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। এছাড়া সর্বমোট আয় ও ব্যয় মিলিয়ে ৪৫ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকার বাজেট উপস্থাপন করা হয়।
উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মোঃ এস এম খালেদ সাইফুল্লাহ এবং সহকারী প্রকৌশলী অফিসার সহ আরও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশর নাগরিক উপস্থিত ছিলেন। সভায় নাগরিক সেবার মনোন্নয়ন, সড়ক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা, নিরাপদ পানি সরবরাহ এবং পৌরসভার এলাকার অবকাঠামোগত উন্নয়নর পরিকল্পনা সভার মূল বিষয় হিসাবে তুলে ধরা হয়।
সভায় ভক্তরা জনগণের মতামত কে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী উল্লেখ করে পৌর নজিপুর এলাকার উন্নয়নে সহযোগিতা কামনা করা হয়।












