এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশ ( এসএমপি)’র কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম সেবা এয়ারপোর্ট থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২০অক্টোবর)দুপুরে তিনি স্হানসমূহ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তিনি স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলেন।

এসময় সাধারণ মানুষের বিভিন্ন বিষয় নিয়ে দেয়া বক্তব্য তিনি মনযোগ দিয়ে শুনেন।সাহেবের বাজারের কালাগুল পুলিশ ফাঁড়ি বাজার এলাকায় স্হাপনের বিষয়ে কথা বলেন এলাকাবাসী।

পুলিশ কমিশনার এসময় সাধারণ জনগণকে এ বিষয়ে আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার এসএমপি’র এয়ারপোর্ট থানাধীন চাঁনপুরস্হ ডগ স্কোয়াডের স্থান পরিদর্শন করেন। ডগ স্কোয়াডের জন্য এসএমপি’র অধিগ্রহণকৃত জমির চতুর্দিকে চিহ্নিত করে বেড়া নির্মাণের নির্দেশ দেন।

এসময় পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন এসএমপি’র উত্তরের ডিসি সাইফুল ইসলাম, স্টাফ অফিসার মুহিবুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান, ওসি তদন্ত আব্দুস সালাম,এয়ারপোর্ট থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দও স্থানী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top