কক্সবাজারের রামু ফতেখাঁরকুল হাইটুপি এলাকা থেকে একজন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার মেয়েটির নাম ওয়ান রাখাইন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে বৃহস্পতিবার সকালে বাসার নিজ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে বিষয়টি রামু থানা পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছে, নিহত ওয়ান রাখাইন ছিলেন এনজিও ওয়ার্ল্ড ভিশনের কর্মচারী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আত্মহত্যা কি না বা মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে উদ্ধার মরদেহের প্রকৃত কারণ জানতে পারবে।











