সাম্প্রতিক
দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় মাগুরা সদর থানা কৃষক দলের আহ্বায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আসন্ন রথযাত্রা উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন কক্সবাজারের রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে গণমানুষের গল্প বলতে চাই: ফারহান লাবিব শহরের চকচকে বিজ্ঞাপনের নিচে ফুটপাতের নীরব সংগ্রাম-ফারহান লাবিব কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আতিকুর রহমান রুমন রামুতে এক রাখাইন তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আতিকুর রহমান রুমন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক তাৎপর্যপূর্ণ মুহূর্তের সাক্ষী হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সম্মেলনের ফাঁকে কাজাখস্তান প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে তাঁর আন্তরিক শুভেচ্ছা ও সৌজন্য বিনিময়ের একটি ক্যামেরাবন্দী মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
ছবিটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ। অনেকে এটিকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পৃক্ততা এবং দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের সক্রিয় উপস্থিতির একটি ইতিবাচক প্রতিচ্ছবি হিসেবেই দেখছেন।
বুধবার (২৪ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন।
বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এছাড়া পানি কূটনীতি বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
এদিকে, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে আতিকুর রহমান রুমনের সৌজন্য শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তটি বিশেষভাবে নজর কাড়ে। পরবর্তীতে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে এটিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, সক্রিয় অংশগ্রহণ এবং দেশের মর্যাদাপূর্ণ উপস্থিতির একটি তাৎপর্যপূর্ণ প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :