সাম্প্রতিক
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জিয়ানগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চিকনাগুল বাজারে প্রশাসনের অভিযান, সরকারি জমি ছাড়তে ৩ দিনের চূড়ান্ত নির্দেশ কটিয়াদীতে ১৬ জুলাই শহিদ দিবস পালিত ‎ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা অ্যালাউ করব না: স্বরাষ্ট্রমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের তাগিদ। প্রতীকী আয়োজন নয়, গড়ে উঠুক পরিবেশবান্ধব প্রজন্ম

কটিয়াদীতে ১৬ জুলাই শহিদ দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং জুলাই যোদ্ধা আফজাল হোসেন ও জহিরুল ইসলাম।
বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁদের অবদান দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার পাশাপাশি শহিদদের আদর্শ ধারণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :