সাম্প্রতিক
নরসিংদীতে গলায় ইট বেঁধে কুকুর হত্যার ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানের তালিকায় মেয়ের নাম এআই’ ব্যবহার করে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ইকুয়েডর কোচ এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি রেস্তোরাঁয় খাবার খেতে এসে পাকিস্তানি শিশুকে ফেলে গেলেন মা-বাবা! জাইতুনে চলছে স্বজনদের অপেক্ষা ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি মতলব উত্তরে ১৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীন-মিয়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে।

শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে। চীন ইতোমধ্যে আমাদের সব পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে। আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায় যেটি আমরা অনুসরণ করছি। তা হচ্ছে, বাংলাদেশে বেশি বেশি চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা।

শাহজালাল (রহ.) মাজার ব্যাবস্থাপনা কমিটি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাজার ব্যাবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি। নিয়মতান্ত্রিকভাবেই কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়ে বিতর্কের অবকাশ নেই।

এর আগে, আইনজীবীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার-সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন।

 

Tags:

সম্পর্কিত খবর :