সাম্প্রতিক
এআই’ ব্যবহার করে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ইকুয়েডর কোচ এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি রেস্তোরাঁয় খাবার খেতে এসে পাকিস্তানি শিশুকে ফেলে গেলেন মা-বাবা! জাইতুনে চলছে স্বজনদের অপেক্ষা ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি মতলব উত্তরে ১৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে নিয়ে সংবাদ প্রকাশের পর হুমকির অভিযোগে সমালোচনার মুখে জবি ছাত্রদল নেতা অনিক জমি দখল ও হামলার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

মতলব উত্তরে ১৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার অন্তর্গত গজরা ইউনিয়নের কাশিমনগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাশিমনগর (বকাউল বাড়ি) এলাকার মৃত আকরাম আলীর ছেলে মো. রহমত বকাউল (৩৬)-এর হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম হিসেবে মোট ওজন ১৫ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
একই এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে কাশিমনগর (প্রধান বাড়ি) এলাকার মৃত আলী হোসেন প্রধানের ছেলে মিজানুর রহমান (৩৫)-এর হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
মতলব উত্তর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :