সাম্প্রতিক
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে পিরোজপুরের সিভিল সার্জন

পরিচ্ছন্নতা, রোগীদের ডায়েট ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন,  স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে শনিবার (১৮ জুলাই ২০২৬) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ, ভর্তি রোগীদের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবার (ডায়েট)-এর মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন।
এ সময় তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে সময়মতো চিকিৎসাসেবা প্রদান, রোগীদের প্রতি মানবিক আচরণ, হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা, সরকারি ওষুধের সঠিক ব্যবস্থাপনা এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
সিভিল সার্জন বলেন, সরকারি হাসপাতালের প্রতিটি রোগী যেন আন্তরিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা, শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নিয়মিত মনিটরিং ও তদারকির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আরও উন্নত করার কার্যক্রম চলমান রয়েছে। সিভিল সার্জনের এ পরিদর্শন হাসপাতালের সেবার গুণগত মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।।

Tags:

সম্পর্কিত খবর :