সাম্প্রতিক
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ

কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

০৪ মার্চ ২০২৬ (বুধবার) কুষ্টিয়ায় জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার এসসিবি রোড বড়বাজার এলাকায় রবিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযানে সেমাই কারখানাগুলো মনিটরিং করেন।

এ সময় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে ‘নাবিল ফ্লাওয়ার মিলস’কে ১০ হাজার টাকা জরিমানা এবং একই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও যথাযথ প্রক্রিয়ায় পণ্য সংরক্ষণ ও মোড়কীকরণ না করায় ‘মুনমুন ফ্লাওয়ার মিলস’কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। নিরাপত্তা বিধানে জেলা পুলিশের একটি চৌকস টিম দায়িত্ব পালন করে।

Tags:

সম্পর্কিত খবর :