সাম্প্রতিক
প্রধানমন্ত্রীর সফর শেষে রাস্তার ইট তুলে নিয়ে গেলেন ঠিকাদার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা লালনের মাজারে অনৈতিক চর্চার অভিযোগ আমির হামজার, চান বন্ধের উদ্যোগ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী সেনাবাহিনী- রোটারির উদ্যোগে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অপারেশন গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পানি নিয়ে হতে পারে যুদ্ধ

গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জুন) গোয়ালন্দঘাট থানা এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই নাজিম উদ্দিন, এসআই মোঃ শিহাবুদ্দীন, এসআই রবিউল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ  উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শামসু দেওয়ানের ছেলে ইব্রাহীম দেওয়ান, চোল্লাপাড়া গ্রামের মৃত রমজান মুন্সির ছেলে মোঃ হান্নান মুন্সী, উমর আলী মোল্লার পাড়া গ্রামের  মোঃ বেলায়েত সরদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম, দক্ষিণ উজানচর গ্রামের খাদেম আলী মন্ডলের ছেলে মোঃ বাবু মন্ডল, একই গ্রামের মোঃ আব্দুলের স্ত্রী মোছাঃ কুলসুম, আব্দুলের ছেলে স্মোঃ রুবেল এবং দৌলতদিয়া ৬নং ওয়ার্ডের ইমান খার পাড়া গ্রামের মৃত গেদা বিশ্বাসের ছেলে মোঃ খালেক বিশ্বাস (৩৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :