চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যানটিনে পরিবেশিত তেহারিতে ইটের টুকরা পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা ক্যানটিনে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা স্বাস্থ্যসম্মত খাবার, নির্ধারিত মূল্যতালিকা, রান্নাঘরের সংস্কার এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। হল প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মান নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যানটিন বন্ধ থাকবে।