ছাগলনাইয়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ছাগলনাইয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আরাফাত হোসেন (২৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।  বুধবার (৫ আগস্ট) ছাগলনাইয়ার জয়পুর বাজারের “ভাই ভাই” ডেকোরেটরের ইলেকট্রিক মিস্ত্রি  আরাফাত  পাশের গ্রাম উত্তর মন্দিয়া মজুমদার বাড়িতে বিবাহের অনুষ্ঠান সংক্রান্ত সাজসজ্জা ও লাইটিংয়ের ইলেকট্রিক কাজ করার সময় বৈদ্যুতিক লাইনের খোলাতারের সংস্পর্শে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আহত হলে তাৎক্ষণিক প্রধান সুইচ  অফ করে দেওয়া হয়। তারপর উপস্থিত লোকজন তাকে আহত অবস্থায়
ছাগলনাইয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
  সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাগলনাইয়া থানা পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে  উপস্থিত হয়ে লাশের সুরতাল প্রস্তুত করছে।  বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের জানান উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

স্টুডিও ভাঙচুরের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয়

Scroll to Top