সাম্প্রতিক
মান্দায় জমি বিরোধে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ, আহত ৫ জন ডিসি সারওয়ারের বদলি ঘিরে উত্তাল সিলেট চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ প্রতিরক্ষা সহযোগিতায় রোডম্যাপ, হালাল–ডিজিটাল অর্থনীতিতে নতুন চুক্তি আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাড়ছে নদনদীর পানি, আবারো বন্যা আতঙ্কে সুনামগঞ্জবাসী নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মরাদেহ উদ্ধার

‎ছাত্রলীগের বিরুদ্ধে ববি প্রশাসনের ‘জিরো টলারেন্স’, ২২-২৩ জুন থাকবে কড়া নজরদারি

সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‎রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাস বা এর আশপাশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

‎তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ২২ ও ২৩ জুন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

‎প্রক্টর আরও বলেন, “আগে কে কী করেছে তা আমি জানি না। তবে আমার দায়িত্বকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ধরনের তৎপরতা বরদাশত করা হবে না। কোনো অপ্রীতিকর ঘটনার আভাস পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে পুলিশের কাছে সোপর্দ করা হবে।”

‎তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল টিম, পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স।

Tags:

সম্পর্কিত খবর :