সাম্প্রতিক
রুহিয়া ও ভুল্লি উপজেলা হওয়ায় সৃষ্টি হয়েছে নতুন সুযোগ: নিজস্ব সংস্কৃতি ও নেতৃত্ব গড়ে তুললেই এগিয়ে যাবে রুহিয়া ও ভুল্লি — মির্জা ফখরুল সদরপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের হাওয়া শহর ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছে বগুড়া রেললাইন ও স্টেশন জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে কুয়েতের বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, একজন নিহত এবং অর্ধশতাধিক আহত অবহেলায় মায়ের মৃত্যু: ছেলে যুগ্ম সচিবকে প্রত্যাহার জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা

জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা

বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জন্ম নিবন্ধনের নামে সাধারণ মানুষকে জিম্মি করে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে সাধারণ ভূল থেকেই মাসের পর মাস ঘুরতে হচ্ছে সেবাগ্রহিতাদের। এ অভিযোগে রাজবাড়ীর কালুখালীতে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থ দাবী করার অভিযোগে ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করেছে।

গত মঙ্গলবার (০২ জুন) কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মদাপুর ইউনিয়নের উদ্যোক্তা শাহানা আক্তার ও মৃগী ইউনিয়নের উদ্যোক্তা রইসুল ইসলাম একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধন করে দেওয়ার বিনিময়ে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিগণ মোবাইল কোর্টের নিকট তাদের অপরাধ স্বীকার করায় এবং সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে  মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :