সাম্প্রতিক
প্রধানমন্ত্রীর সফর শেষে রাস্তার ইট তুলে নিয়ে গেলেন ঠিকাদার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা লালনের মাজারে অনৈতিক চর্চার অভিযোগ আমির হামজার, চান বন্ধের উদ্যোগ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী সেনাবাহিনী- রোটারির উদ্যোগে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অপারেশন গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পানি নিয়ে হতে পারে যুদ্ধ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখিপুরের মুসাররাত সানান রহমান

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে টাঙ্গাইলের সখিপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মুসাররাত সানান রহমান।  মঙ্গলবার (০৯ জুন) রাজধানীর পিটিআই ঢাকা ও শের-ই বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ইতিপূর্বে কবিতা আবৃত্তিতে টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে সে। জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনের পর ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে মুসাররাত কৃতিত্বের সহিত বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ হয়েছেন।মুসাররাত সানান রহমান সখিপুর উপজেলার গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে শিক্ষক দম্পতি মিজানুর রহমান ও মমতাজের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ রয়েছে। বিশেষ করে কবিতা আবৃত্তিতে তার দক্ষতা ও প্রতিভা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে। মঙ্গলবার ঢাকার পিটিআই মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ পরিচালক মো. আব্দুল আজিজ। আজ বিকেলে মাননীয় প্রতিমন্ত্রীর হাত থেকে শিক্ষার্থী মুসাররাত সানান রহমান পুরস্কার গ্রহণ করেছে।গড়গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুলহাস উদ্দিনের ভাষ্য মতে মুসাররাত ছোটবেলা থেকেই মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তাঁর সাংস্কৃতিক বিষয়ে বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে কবিতা আবৃত্তি বিষয়ে অত্যন্ত ভালো। তার মনোযোগ অধ্যবস্যায় এবং প্রচেষ্টার মাধ্যমেই আজ ঢাকা বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ববি হাজ্জাজ এমপি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে। শিক্ষার্থী মুসাররাত সানান রহমানের মা মমতাজ বেগম বলেন, আমার মেয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।
আমি খুব খুশি হয়েছি। পিতা-মাতা যখন একজন সন্তানের সাফল্যের খবর শোনেন তখন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠেন। আমিও আমার মেয়ের খুশির সংবাদে আনন্দিত হয়েছি। আমার সন্তানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমার সন্তান যেনো বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে।
শিক্ষার্থী মুসাররাত সানান রহমানের সাফল্যে পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আত্মীয়-স্বজন সকলেই খুব খুশি হয়েছেন বিভাগীয় পর্যায়ে মুসাররাত সানান রহমানের শ্রেষ্ঠত্বের ফলাফলের কথা শুনে।

Tags:

সম্পর্কিত খবর :