পিরোজপুরের জিয়ানগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও নিহত যোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধাগন,সাংবাদিক নেতৃবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,”২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ইতিহাসের একটি রক্ত ঝরা ও অবিস্মরণীয় দিন। এই দিনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন। তার সেই বিরত্বপূর্ণ আত্মত্যাগ ও সাহসিকতার দৃশ্য দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র-জনতার আন্দোলনকে অভূতপূর্ব গণঅভ্যুত্থানের রূপ নেয়।একই দিনে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ জনতা শহীদ হন।”
বক্তারা আরো বলেন, “২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সেদিন সারাদেশে বিক্ষোভ ছরিয়ে পড়েছিল। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ সহ ও নির্বিচারে গুলি চালায়। সেখানেই বুক পেতে দিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ হন আবু সাঈদ।”
ঐতিহাসিক এই দিনটি ও শহীদদের স্মরণে জিয়ানগর উপজেলা সহ সারা দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তাই এই দিনে শহীদদের স্মরণে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।











