সাম্প্রতিক
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুক্তাগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট ক্ষেতলালে প্রাক্তন স্বামী হত্যা করল স্ত্রীকে লাশ মিলল ধান ক্ষেতে

জয়পুরহাট ক্ষেতলালে প্রাক্তন স্বামী হত্যা করল স্ত্রীকে লাশ মিলল ধান ক্ষেতে
জয়পুরহাটের ক্ষেতলালে সাবেক স্ত্রী আশুরাকে দিনভর সঙ্গে রাখার পর সাবেক স্বামী বাবলু হ/ত্যা করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগে সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।  শুক্রবার রাতে ক্ষেতলাল  বিলেরঘাট সোতার গুচ্ছগ্রাম এলাকা থেকে আশুরার লাশ উদ্ধার করে ও শনিবার সকাল ১০ টার দিকে ক্ষেতলাল মামুদপুর ইউনিয়নের আইমাপুর নামাজগর মাঠের একটি অগভীর নলকূপ ঘর থেকে সাবেক স্বামী বাবলুকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার  আনুমানিক ৮টার দিকে আটি দাশরা মৌজার সোতার গুচ্ছগ্রাম সংলগ্ন ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা এবং বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, বাবলুর তিনজন স্ত্রী ছিল, যার মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। বিচ্ছেদের পর আশুরা তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।
স্থানীয়দের সূত্রে জানা যায়,  ঘটনার দিন বাবলু তাঁর সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এমনকি স্থানীয় বাজারেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওই দিনই বাড়ির পাশের সোতার পুকুর আদর্শগ্রাম এলাকায় ধানক্ষেতে আশুরাকে হ/ত্যা করে ধারণা করছেন স্থানীয়রা। মরদেহ উদ্ধারের সময় নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা আরো বলেন ধানের ফসলি জমির কাদাতে হত্যার সময় ধস্তাধস্তি করা হয়েছে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান  জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ম র দেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে  মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বামী বাবলুকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :