ডুমুরিয়ার বাজার সহ শোলগাতিয়া, মিকশিমিল ও শাহাপুর বাজারে ভেজাল ও নিম্নমানের বেকারি পণ্যের ছড়াছড়ি, ঝুঁকিততে জনস্বাস্থ্য

খুলনা,ডুমুরিয়া বাজার সহ শোলগাতিয়া, মিকশিমিল ও শাহাপুর বাজার বিভিন্ন  চায়ের দোকানে নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত বেকারি পণ্য বিক্রির অভিযোগ  ক্রমেই বাড়ছে। বিশেষ করে বন,টোস্ট,পাউরুটি ও ক্রিম রুটির মতো খাদ্য পণ্য  অনেক দোকানে  মেয়াদোত্তীর্ণ কিংবা উৎপাদনের  তারিখ বিহীন অবস্থায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তাভোগী ক্রেতারা। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা গেছে বাজারের বিভিন্ন চায়ের দোকানে প্রতিদিন বিপুল  পরিমান বেকারি পণ্য বিক্রি হলেও অধিকাংশ ক্ষেত্রেই পণ্যের মোড়কে উৎপাদনের তারিক মেয়াদোত্তীণের্র  সময় কিংবা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকে না। ফলে ক্রেতারা না জেনেই  ঝুঁকিপূর্ণ খাদ্য  গ্রহণ করছেন।অদ্য ২৯/০৮/২০২৬ইং রোজ শনিবার সকালে ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে পাউরুটি  কিনে খেতে গিয়ে দুর্গন্ধ পেয়ে তা ফেলেদেন এক ক্রেতা। অভিযোগ রয়েছে দোকানদার বিষয়টি স্বীকার করে জানান,পণ্যটি সেদিনই দোকানে রাখা হয়েছিল। এতে প্রশ্ন উঠেছে পুণ্যটি নষ্ট হয়ে থাকে,তাহলে সংশ্লিষ্ট  বেকারি কিভাবে তা পুনরায় বাজারে সরবরাহ করল? ক্রেতাদের অভিযোগ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান মাঝে মধ্যে পরিচালিত হলেও তা  মূলত মুদিদোকান,মিষ্টির দোকান কিংবা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকে। এলাকাবাসীর অভিযোগ চায়ের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান না থাকায় নিম্নমানের এবং ভেজাল খাদ্যপণ্য বিক্রির প্রবণতা বেড়েই চলেছে। স্থানীয় সচেতন নাগরিকরা বলেছেন খাদ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি না থাকলে জনস্বার্থে জন্য বড় ধরনের ঝঁকি তৈরি হতে পারে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা চায়ের দোকানে প্রধান  ক্রেতা হওয়ার  তারা বেশি ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত, নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং মেয়াদবিহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী তাদের মতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে প্রতিদিন বিক্রয় কেন্দ্রকে আইনের আওতায় এনে নিয়মিত মনিটরিং করতে হবে। ট্যাগস: খুলনা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, ডুমুরিয়া, ও উন্নয়ন, সমাজসেবা

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top