দশের লাঠি একের বোঝা – প্রতিবন্ধী হুজুরের আকুতি, ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচান’

তিনি কড়ইয়ার ‘নেংড়া হুজুর”। নাম ‘ক্বারি মো: মোস্তফা কামাল’।
২৬ বছর ধরে চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া উত্তরপাড়ার অসংখ্য শিশুকে কুরআন শিখিয়েছেন। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও থেমে থাকেননি।

চাকরি থাকতে কিছুটা সুস্থ ছিলেন। কিন্তু চাকরি যাওয়ার পর গত ১৫ বছর ধরে চলাফেরায় অক্ষম। মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে, কড়ইয়া উত্তরপাড়া মসজিদ থেকে কালেকশন করে এইভাবেই ৪ সন্তানকে বড় করেছেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন।

কিন্তু এখন জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।
গত ৬ মাস ধরে তার স্ত্রী ‘জোসনা বেগম ব্রেস্ট ক্যান্সারে’ আক্রান্ত। ঢাকা পিজি হাসপাতালে ভর্তি আছেন। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে।

হুজুরের আকুতি, “আমার তো দেওয়ার মতো কিছুই নেই। শুধু আল্লাহর কাছে দোয়া আর আপনাদের সাহায্য চাই।”

আপনার ৫০, ১০, ২০০ টাকা… হয়তো একটা মায়ের জীবন বাঁচাবে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ: 01846-565509
নাম: মোহাম্মদ মোস্তফা

আর্থিকভাবে সাহায্য করতে না পারলে অন্তত এই পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারে বাঁচতে পারে একটি প্রাণ, বাঁচতে পারে একটি পরিবার।

যোগাযোগ: কচুয়া পৌরসভা, কড়ইয়া উত্তরপাড়া।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top