সাম্প্রতিক
‘ধরা পড়ে’ সাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নওগাঁয় মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, নারী ও কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচি এবং কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, অসহায় নারী, মৎস্যচাষী ও কৃষকদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তির অর্থ, মৎস্য উপকরণ এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৫৬ জন, মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন এবং কলেজ পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া ১৭ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন মৎস্যচাষীর মাঝে প্রদর্শনী খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
একই স্থানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ ও শাকসবজির বীজ, পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়েলা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা রানী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, যুবদল সভাপতি আব্দুল জলিল, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রনেতা নূরবক্স মণ্ডল, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামাণিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য ও কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :