সাম্প্রতিক
এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নওগাঁয় মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, নারী ও কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার হোক বা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক, কোনোটাই চাই না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়। বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়? প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর ভারত কীভাবে নিয়েছে, সেটা তাদের কর্মকাণ্ডে নজর দিলেই সবাই বুঝতে পারবে।

বাজেট নিয়ে তিনি বলেন, সরকারের দেওয়া বাজেটকে বিরোধী দলও গ্রহণ করেছে। তাই এ বাজেট বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে সংসদের ভেতরে-বাইরে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করেন নূরুল ইসলাম।

জুলাই স্মৃতি জাদুঘর কবে খুলে দেওয়া হবে জানতে চাইলে চিফ হুইপ জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিস্তা মহাপরিকল্পনাকে দেশ বাঁচানোর প্রকল্প আখ্যা দিয়ে চিফ হুইপ বলেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পায়। সেজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

Tags:

সম্পর্কিত খবর :