সাম্প্রতিক
দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় মাগুরা সদর থানা কৃষক দলের আহ্বায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আসন্ন রথযাত্রা উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন কক্সবাজারের রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে গণমানুষের গল্প বলতে চাই: ফারহান লাবিব শহরের চকচকে বিজ্ঞাপনের নিচে ফুটপাতের নীরব সংগ্রাম-ফারহান লাবিব কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আতিকুর রহমান রুমন রামুতে এক রাখাইন তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ন সভা বৃহস্পতিবার (২৫জুন) উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ব্যবসায়ীদের বাড়িতে অগ্নিসংযোগ, গরু চুরি, শিশু ধর্ষন, ফেসবুকে গুজব, মিথ্যা প্রচারনা, পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ, ঘোষপালা ডাংরী গ্রামে পৌর সভার ময়লা, সহ নান্দাইল বাজারে যানজট সহ নান্দাইল চৌরাস্তার ময়লা আবর্জনা নিয়ে দীর্ঘ সময় আলোচনার পর সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহন করা হল। এছাড়াও মুশুলী ইউনিয়নের কৃষকদলের সভাপতি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মামলা আসামী করা বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। কমিটির সদস্য উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায় সহ রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেফতার হলে কোন মামলায়, নতুন বা পুরাতন বিস্তারিত উল্লেখ করে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহবান জানান। গুজব সৃষ্টি না করার আহবান জানান। নজিবুল্লাহ লিটন পুরাতন মামলায় ওয়ারেন্ট ও ছাত্রলীগের কলেজ সভাপতি পুরাতন হত্যা মামলায় গ্রেফতার হয়েছিল যা প্রচার করা হয়নি। বর্তমান বিএনপি সরকারের সময় নান্দাইল থানায় কোন হয়রানিমূলক মামলা হয়নি বলে নেতৃবৃন্দ জানান। আলোচনায় অংশ গ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালা উদ্দিন আহম্মেদ, অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি, মৎস্য, শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার বক্তব্য রাখেন। বেসরকারী সদস্যদের মাঝে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোঃ এনামুল হক বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, মাদক নিমুলের নামে বাড়ি ঘরে হামলা করা হলে সরাসরি মামলা নেয়া হবে। বিষয়টির প্রতি অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলামকে কঠোর নজরদারী বৃদ্ধি করার নিদের্শনা প্রদান করেন। প্রায় ৩ ঘন্টা ব্যাপী খোলাখোলি আলোচনায় অনেক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন এবং তা যাতে বাস্তবায়িত হয় এর জন্য সদস্যগন প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন

Tags:

সম্পর্কিত খবর :