সাম্প্রতিক
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুক্তাগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নড়াইলে ওয়ানশুটারগান ও গুলিসহ সন্ত্রাসী খবির মোল্য গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে ওয়ানশুটারগান, দুই রাউন্ড গুলি ও দেশি অস্ত্রসহ খবির মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খবির মোল্লা কালিয়ার সিলিমপুর গ্রামের কাউছার মোল্লার ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্লাকে আটক করা হয়।
 এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটারগান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।
 মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, খবির মোল্যার নামে হত্যা ,ধর্ষণ , চাঁদাবাজি, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৯ টি মামলা রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :