দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা জারি করা হয়।

মাঠপর্যায়ে পাঠানো ওই বার্তায় বলা হয়– উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে পারে– এমন তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসেছে। এ কারণে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে পুলিশ সদর দফতর নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এটিকে নিয়মিত কার্যক্রমের অংশ বলে দাবি করেছেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *