সাম্প্রতিক
চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী হাজিরহাট ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ বাবুল পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি, বোদা-দেবীগঞ্জে উন্নয়নের কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেট ডিসি সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি যমুনার ভাঙনে পূর্ব বাহুকায় বাঁধ ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব ৩ নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠার সম্ভাবনা

প্রণোদনার তালিকায় ‘অকৃষক’ অন্তর্ভুক্তির অভিযোগ, ক্ষোভ ক্ষতিগ্রস্ত কৃষকদের

রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি কৃষি প্রণোদনার তালিকায় প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অ-কৃষক ও অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় উপজেলার ভাটিগাংগাটিয়া, উরদিঘী, উত্তর আশতকা, খয়রত, মদন, বড় হাওর, নলি বিল, হালে বিল ও করাতি বিলসহ বিভিন্ন এলাকার শত শত একর জমির ফসল পানিতে তলিয়ে যায়। এতে কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, সরকারি প্রণোদনার সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেককে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন কিংবা নিজস্ব কৃষিজমি নেই—এমন ব্যক্তিদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী কৃষক জালাল বলেন, “আমার জমির ধান বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রণোদনার তালিকায় আমার নাম নেই। অথচ যারা কখনো কৃষিকাজ করেনি, চেয়ারম্যান -মেম্বারের দুর্নীতিবাজ সমর্থকরা তারাও প্রভাব খাটিয়ে প্রণোদনার কার্ড পেয়েছে।”
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা তালিকা পুনঃযাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
রবিবার(২১ জুন)সকালে
অভিযোগের বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধর বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, প্রণোদনা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

Tags:

সম্পর্কিত খবর :