সাম্প্রতিক
চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী হাজিরহাট ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ বাবুল পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি, বোদা-দেবীগঞ্জে উন্নয়নের কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিলেট ডিসি সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি যমুনার ভাঙনে পূর্ব বাহুকায় বাঁধ ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব ৩ নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠার সম্ভাবনা

পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পত্নীতলা উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক কথিত ব্যক্তিকে আটক করা হয়েছে।

(২০ জুন ২০২৬) শনিবার রাত ৮:৩০ মিনিটে উপজেলার নজিপুর পৌরসভা “সিটি ডায়াগনস্টিক সেন্টারের” সামনে নজিপুর টু নওগাঁ সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা সুপারের কঠোর নির্দেশনায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে পত্নীতলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় সন্ধেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজতে  থাকা ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল  ট্যাবলেট উদ্ধার করে।

আটক ব্যক্তির নাম জুয়েল (৪৫) নামে পরিচিত বলে জানা গেছে। উদ্ধারকৃত ট্যাবপেন্টাডল ট্যাবলেট সহ জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।

পত্নীতলা থানা  ইনচার্চ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রজ্জু করার প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে, পত্নীতলা থানা পুলিশ এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করার আহ্বান জানানো হয়েছে।

সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের অভিযান তারা স্বাগত জানিয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকলে এবং সাধারণ মানুষ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে পত্নীতলাকে মাদক মুক্ত উপজেলা গড়তে সম্ভব হবে। তারা আরও বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যা পরিবার ও সমাজের জন্য বড়  হুমকির মুখে দাঁড়িয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

Tags:

সম্পর্কিত খবর :