সাম্প্রতিক
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ

প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টাই কাজ করেন: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। কীভাবে দেশে পরিবর্তন আনলে দেশ এগিয়ে যাবে, তা নিয়ে সব সময় চিন্তা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে।

আজ বুধবার বিকেলে সিভিল ডিসকোর্স ন্যাশনালস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর তেজগাঁওয়ে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের সামগ্রিক পরিবর্তন আনার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনেক সমস্যা আছে, অনেক আর্থিক দুর্বলতা,…তারপরও আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার, সেটা আমাদেরকে আশা দেয়।’

দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান হবে, এমনটা মনে করার সুযোগ নেই। দেশের তরুণেরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে। তিনি বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে শুরুতেই একটি পরিকল্পনার কথা বলেছিলেন। দেশকে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার বিকল্প নেই এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন।

তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনে এগিয়ে নেওয়ার আশা জাগায়। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বহুবার ধাক্কা খেয়েছে, কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। এবারও দেশ ঘুরে দাঁড়াবে এবং সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

দেশের বর্তমান পরিস্থিতিকে একটি নতুন সুযোগ হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।

Tags:

সম্পর্কিত খবর :