সাম্প্রতিক
জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে কুয়েতের বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, একজন নিহত এবং অর্ধশতাধিক আহত অবহেলায় মায়ের মৃত্যু: ছেলে যুগ্ম সচিবকে প্রত্যাহার জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা বিএনপিতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত হলেন আখতার জাহান সাথী

বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হিসেবে নির্বাচিত হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। গৌরবময় এই অর্জন তার সাফল্যের মুকুটে এক নতুন পালক যুক্ত করেছে।
এর আগে গত বছরের জুলাই মাসে তিনি মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত কয়েক মাসে তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। স্থানীয় সচেতন মহলের বিশ্বাস, এই সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে মান্দার উন্নয়ন ও শিক্ষার ধারা আরও বেশি সমৃদ্ধ হবে।
আখতার জাহান সাথী কুমিল্লা জেলার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা।
প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু হয় সিলেটের সুনামগঞ্জ জেলায়। পরবর্তীতে তিনি চাঁদপুরে আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) ও এলএও (ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া লক্ষ্মীপুর জেলার রায়পুর ও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।
এই গৌরবময় অর্জনের পর ইউএনও আখতার জাহান সাথী বলেন, “একটি বৈষম্যহীন, উন্নয়নমুখী ও জনবান্ধব মান্দা গড়তে আমি শুরু থেকেই কাজ করে যাচ্ছি। বিশেষ করে উপজেলার শিক্ষার মানোন্নয়নে আমার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

Tags:

সম্পর্কিত খবর :