সাম্প্রতিক
তনু হত্যা: সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা বিজেপিকে সমর্থনের ঘোষণা দিলো তৃণমূলের প্রায় ২০ জন এমপি নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা সরকারের: প্রতিমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার মতলব দক্ষীণে একজন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার ৫ জন কক্সবাজারে মানবিকতার সুযোগ নিয়ে শিশু অপহরণ, রোহিঙ্গা নারী আটক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

সোমবার দুপুরে সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা সাপ দুটি উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তীতে সোমবার সকালে সাপ দুটি অবমুক্ত করা হয়েছে।

এর আগে ৭ জুন বিকেলে থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়েছে। পরে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে এনিমেল লাভার্সের সদস্যরা। সংগঠনের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, বিকেলে আমরা খবর পাই বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে। খবর পেয়ে বিকেল চারটার দিকে সেখানে সাপ উদ্ধার অভিযান শুরু করি।

তিনি আরও বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির রুমের ছাদের পার্টিশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে ওপর দিক থেকে দেয়াল ভাঙতে হয়। পরে রাতে দেয়ালের ফাঁকে থাকা একজোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। তবে সাপ দুটি বিষধর নয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়। হয়তো সেখান থেকেই সাপ দুটি কার্যালয়ে প্রবেশ করেছিলো।

Tags:

সম্পর্কিত খবর :