সাম্প্রতিক
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা বিজেপিকে সমর্থনের ঘোষণা দিলো তৃণমূলের প্রায় ২০ জন এমপি নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা সরকারের: প্রতিমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার মতলব দক্ষীণে একজন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার ৫ জন কক্সবাজারে মানবিকতার সুযোগ নিয়ে শিশু অপহরণ, রোহিঙ্গা নারী আটক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস স্ত্রীকে ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগ: দেড় বছরের শিশুকে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালীর গলাচিপায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি, কৃষি যান্ত্রিকীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে গলাচিপা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গলাচিপা উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেনসহ স্থানীয় কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)।
গলাচিপা উপজেলায় ধান, গ্যাপ, ডাল, তেলবীজ, ভুট্টা ও পুষ্টি বিষয়ে ৪২টি পিএফএস সেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রশিক্ষণবিহীন কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
বক্তারা আরও বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্য মূল্য শৃঙ্খল গড়ে তোলা এবং সকল পিএফএসকে ফার্মার সার্ভিস সেন্টারে পরিণত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে আধুনিক কৃষি প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় সম্পদ ও প্রযুক্তির কার্যকর ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং কৃষকদের আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

Tags:

সম্পর্কিত খবর :