সাম্প্রতিক
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী বাগেরহাটের মংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০ মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হেনস্তার অভিযোগে বিদ্যালয় ঘেরাও, প্রধান শিক্ষক পলাতক বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বৃদ্ধা শিপ্রা রানীর পাশে জেলা প্রশাসন বাজেট বেড়েছে শিক্ষাখাতে, কমেছে জবিতে: এক বছরে ১১০ কোটি টাকা কাটছাঁট, বৈষম্যের অভিযোগ জকসুর কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

বাগেরহাটের মংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত হয়েছে। এরমধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদেরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী আরমান পরিবহনের সঙ্গে খুলনাগামী এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে ৫/৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া আহত অন্তত ১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের বাড়ি মোংলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা সম্পন্ন করলে পুনরায় যান চলাচল পূর্ণ স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় বাস নাকি ট্রাক দায়ী তার তদন্ত চলছে বলেও জানান মোংলা থানার (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা গুরুতর। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :