সাম্প্রতিক
কালাই এলজিইডির সরকারি ওয়েবসাইটে আজও ভাসছে উপজেলা আওয়ামী লীগ সভাপতির ছবি, ক্ষোভ স্থানীয়দের আওয়ামী ফ্যাসিস্ট সখিপুর পিডিবির উচ্চমান সহকারী এখনো বহাল ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন আতিকুর রহমান রুমন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩

“আলোকিত লালমনিরহাট” গড়ার লক্ষ্যে মাদক, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে অভিযান চালিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসময় মাদক সেবনের দায়ে ৩ জনকে আটক করা হয়।

রোববার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় “আলোকিত লালমনিরহাট” উদ্যোগের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকান, সড়ক ও জনসমাগমস্থলে সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাদকসেবনের সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “একটি সুন্দর, নিরাপদ ও আলোকিত সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

 

Tags:

সম্পর্কিত খবর :