টাঙ্গাইলের সখিপুর পিডিবি অফিসের উচ্চমান সহকারী জিয়ারত আলী খান পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক মেয়র ও সাবেক এমপির সুপারিশ প্রাপ্ত হয়ে সখিপুরে এখনো বহাল তবিয়তে রয়েছে। এমনকি সখিপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও দীর্ঘদিন যাবত আওয়ামী ফ্যাসিস্টরা কর্মরত রয়েছে। মো: জিয়ারত আলী খান তৎকালীন সখিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক এমপি প্রয়াত এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর সুপারিশে ময়মনসিংহ থেকে সখিপুর পিডিবি অফিসের উচ্চমান সহকারী হিসেবে যোগদান করেন এবং এখনো বহাল রয়েছে। সে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানির মাধ্যমে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত তদন্তাধীন রয়েছে । তার পাহাড়সম অনিয়ম দুর্নীতির সমর্থন করে তাকে সব সময় বাঁচিয়ে দিয়েছে সখিপুর পিডিবি অফিসের সদ্য বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার, সহকারী প্রকৌশলী আল আমিন। এ বিষয়ে উচ্চমান সহকারী জিয়ারত আলী খান বলেন,আমার বিরুদ্ধে কিছু লোকজন ষড়যন্ত্র করছে।












