সাম্প্রতিক
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ রাজবাড়ীর ‘গোল মেশিন’ জাহিদুল ইসলাম গাজী স্বপ্ন জাতীয় দলে খেলার জাফলং জিরো পয়েন্টে মধ্যরাতে টাস্কফোর্সের অভিযান,একজনের কারাদণ্ড কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক অনিয়ম বরদাশত নয়, মতবিনিময় সভায় এমপি এনামুল হক সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ

কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও গ্রামীণ উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কটিয়াদীর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি গ্রাম। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্র ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করা, যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে বিআরডিবির বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tags:

সম্পর্কিত খবর :