সাম্প্রতিক
প্রধানমন্ত্রী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না: চিফ হুইপ জুন মাসে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল লালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান, রাজশাহীতে স্থানান্তর কুষ্টিয়া মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠি শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত স্বপ্ন বুকে নিয়ে পথচলা তিন বন্ধুর একসঙ্গে বিদায়, শোকে স্তব্ধ জাফলং বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোণায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উৎযাপন নওগাঁয় কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোণায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উৎযাপন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসন ও জেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
সকালে সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক সজল চন্দ্র সূত্রধর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী।
বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে আত্মকর্মসংস্থান সৃষ্টি, সহজ শর্তে ঋণ সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :