সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক অপ্রয়োজনীয় বিদ্যুৎ এর বাতি বন্ধ রাখার জন্য রাতে বেনাপোল বাজার পরিদর্শন

প্রধান মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের আলো ব্যবহারের যে উদ্যেগ নিয়েছেন তা বাস্তাবায়ন এর জন্য যশোর যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ সীমান্ত শহর বেনাপোলে শুক্রবার রাত ১১ টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন। তিনি যে সমস্ত জায়গায় বা ব্যবসায়িক প্রতিষ্টানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার হচ্ছে তা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুরোধ করেন। এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপকারিতা সম্পর্কে ও অবহিত করেন।

এত রাত্রে তিনি এধরনের পদক্ষেপ কেন নিলেন জানতে চাইলে বলেন আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের করে অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন।একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি আরো বলেন আমরা রাত্রে  বেনাপোল বাজারের ব্যাবসায়িদের অতিরিক্ত আলোকসজ্জা কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করিয়েছি। তিনি বলেন আমাদের রাষ্টের অবহেলিত জনপদ সীমান্তের এই শহর বেনাপোল। আমরা বেনাপোল পৌর প্রশাসকেও সড়কের অতিরিক্ত আলোকসজ্জা কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব।  আমরা দেশের কোন সম্পদকে অযথা ব্যায় করতে চাই না। সে লক্ষে ইতিমধ্যে বেনাপোল বাজারের দুটি তেল পাম্প এর যে অতিরিক্ত লাইট জ্বালাত তা বলার পর তারা বন্ধ করে দিয়েছে। এই ভাবে অতিরিক্ত সকল সরকারী বেসরকারী লাইটগুলোও বন্ধ করা হবে। এছাড়া প্রধান মন্ত্রী তার নিজ দপ্তরের ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ৫০% নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। দিনের আলো বাতাস  ব্যবহারের জন্য তিনি ফ্যান লাইট না জ্বালিয়ে  ঘরের জানালা দরজা খোলা রাখারও নির্দেশনা দিয়েছেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহবায়ক জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জ, ইয়াসিন মোড়ল লাফু, সদস্য মফিজুর রহমান পিন্টু, হযরত আলী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজেল হোসেন তুহিন, যুগ্ম সম্পাদক তুহিন হোসেন, বেনাপোল পৌর ৪ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মহসিন আলম, ইয়াসিন হোসেন ৫নং ওয়ার্ড এর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উজ্জল হোসেন, এছাড়া যুবদল নেতা জহুরুল ইসলাম, আলমগীর হোসেন তোতা, শাহীনুর রহমান,শাহিন হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

Tags:

সম্পর্কিত খবর :