সাম্প্রতিক
ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিবাহিত বনাম অবিবাহিত অনুষ্ঠিত মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা; রংপুরের সাজু গ্রেফতার সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমাতে কয়রায় ‘প্রত্যাশী’র মধু মেলা আশাশুনির চেউটিয়া নদীর উপর ব্রীজ ঢালাইয়ের কাজ সম্পন্ন দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার মায়ের তনু হত্যা: সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা বিজেপিকে সমর্থনের ঘোষণা দিলো তৃণমূলের প্রায় ২০ জন এমপি নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা সরকারের: প্রতিমন্ত্রী

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর রমনার মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামের এক সেচ্ছাসেবক দল নেতা খুন হয়েছেন। তিনি সেচ্ছাসেবক দলের রমনা থানার ১৯ নাম্বার ওয়ার্ডের সাবেক আহ্বায়ক।

সোমবার (৮জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বিল্লাল হোসেন তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন তালুকদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার ভাগিনা পরিচয় দেওয়া মোবারক হোসেন আকাশ। তিনি জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারক হোসেন আকাশকে মারধর করে। এই ঘটনার পর তিনি তার মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশি বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, তার সাথে থাকা রমনা থানার সাধারণ সম্পাদক লুৎফরের সাথে তর্কাতর্কি হয় বিল্লাল হোসেন তালুকদারের।

একপর্যায়ে দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লাল হোসেন তালুকদারের বুকে ছুরিকাঘাত করে বলে দাবি করেন মোবারক হোসেন আকাশ। আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল হোসেন তালুকদার।

নিহতের স্বজনরা জানান, বিল্লাল হোসেন তালুকদারের বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। মালিবাগে বালু-সিমেন্টের ব্যবসা রয়েছে তার।

গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার হওয়ার পর বিল্লাল হোসেন তালুকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এদিকে, এই ঘটনার পর দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।

Tags:

সম্পর্কিত খবর :