ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিবাহিত বনাম অবিবাহিত অনুষ্ঠিত

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের আট্রাভাষড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ঐতিহ্যবাহী ফুটবল খেলার টুর্নামেন্টে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আগত বিবাহিত বনাম অবিবাহিত খেলোয়াড় গণ , স্থানীয় ক্রিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জুয়েল মাতুব্বর  ও সুমন শিকদারের উদ্যোগে ‘ উক্ত  খেলা পরিচালনা করেন – মোহাম্মদ শাহিন বেপারী ও মোহাম্মদ লিটন ব্যাপারী । খেলার প্রধান অতিথি এবং সভাপতি  হিসেবে উপস্থিত ছিলেন – শিক্ষা ও ক্রিয়া অনুরাগী মুহাম্মদ রায়হান মেম্বার। খেলা ভক্তরা বিভিন্ন এলাকা থেকে খেলা উপভোগ করার জন্য মাঠে ছুটে আসেন, ঐতিহ্যবাহী এই খেলার দু’টি  দলের অধিনায়কের নেতৃত্ব দেন রানা খলিফা ও শাহিনুর শেখ, আয়োজিত খেলায় অবিবাহিতরা দুটি গোলে বিবাহিতদের পরাজিত করেন, খেলা দেখে অতিথীরা আনন্দিত উৎসাহিত হয়ে  বলেন  মাদকের হাত থেকে যুবকদের রক্ষা করতে খেলাধুলা অগ্রাধিক ভূমিকা পালন করেন , যুবকরা মাঠে আসলে মাদক থেকে মুক্ত হবে দেশ ।

Tags:

সম্পর্কিত খবর :