সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ জন চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার কৈডালা গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে মোঃ ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গার মৃত তছিলুদ্দিনের ছেলে মোঃ বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্য পাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭), কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে রাজু আহমেদ টোকন (৪৫)।
সোমবার (২৭ জুলাই) বেলা সোয়া ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাবের দলটি আলম সরদার ও মোঃ বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ১টি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, ১টি একনলা বন্দুক, ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার ও জব্দ করে। একই সময় ঘটনাস্থল থেকেই ৫ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ ইব্রাহিম শেখের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে ১টি অস্ত্র ও ১টি চাঁদাবাজিসহ মোট ২টি মামলা, রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৩টি মামলা রয়েছে।
সন্ধ্যায় র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করতে র‌্যাবের এ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tags:

সম্পর্কিত খবর :