ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তবে কেন তিনি প্রতিষ্ঠানটি ছাড়লেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পোস্টে তিনি লেখেন, এটি হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়; ২০২৫ সালেই মনস্থির করেছিলেন। রিপাবলিক বাংলায় বুধবারই ছিল তাঁর শেষ কর্মদিবস। বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ময়ূখ বাংলাদেশেও ব্যাপক আলোচনায় ছিলেন। বিদায়ের ঘোষণার পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত জানাবেন।