সাম্প্রতিক
আশাশুনিতে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বরিশালে মাদক বিক্রেতার কারাদন্ড কুমিল্লায় সাংবাদিক আমিনুলের বিরুদ্ধে প্রশাসনের ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নজিপুর পৌরসভার নতুন বাজেট ঘোষণা সাবিকুন নাহারের উদ্যোগে ছাত্রী হলে ক্রীড়ার নতুন উপকরণ সংযোজন বকশীগঞ্জে অনুমোদনহীন তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা ‎শিক্ষার্থীদের জিম্মি করে বিশ্ববিদ্যালয় শাটডাউন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

লালপুরে জুয়া বিরোধী অভিযানে আটক ২, নগদ টাকা ও তাস জব্দ

বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নাটোরের লালপুর থানার জুয়া বিরোধী অভিযানে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার উপকরণ ও নগদ ২ হাজার ২৫৫ টাকা জব্দ করা হয়। এছাড়া পলাতক ৬ জনসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আসাদুজ্জামান ওরফে টিটনের বাড়ির সামনে ইট বিছানো রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) খোন্দকার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ বুধবার (১৭ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে রামকৃষ্ণপুর গ্রামের মোঃ মুন্না রহমান (২৫) ও মোঃ শরিফুল ইসলাম (১৯) নামে দুইজনকে আটক করে। এ সময় আরও ৬ জন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ২ হাজার ২৫৫ টাকা, একটি তাসের সেট (প্লেয়িং কার্ড) এবং একটি প্লাস্টিকের মাদুর জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ায় থানার হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, আটক দুই আসামি ও পলাতক আসামিরা প্রকাশ্যে টাকা ও তাস দিয়ে জুয়া খেলছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ২০।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে আসামীদের জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :