সাম্প্রতিক
২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৩ নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা মনোহরদীতে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড মতলবে আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৩

বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর দিয়াড় শংকরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিদ্দিক ও রহমান বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন।
আহতরা হলেন অমৃতপাড়া গ্রামের সামের মণ্ডলের ছেলে আশরাফুল (৫০), পানসীপাড়া গ্রামের রহমান বিশ্বাসের ছেলে মিলন (৩৫) এবং বাঘা উপজেলার কড়ালী-নাওসাড়া গ্রামের লালু মণ্ডলের ছেলে কাওসার (২১)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মিলন ও কাওসারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে। লালপুর থানা পুলিশ এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
লালপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নৌ পুলিশ তদন্ত করছেন। নৌ পুলিশ লক্ষ্মীকুন্ডা ঈশ্বরর্দীকে ফোন দিলে ফোন 01810-118598 রিসিভ করেননি।

Tags:

সম্পর্কিত খবর :