সাম্প্রতিক
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৩ নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা মনোহরদীতে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড মতলবে আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লোহাগড়ায় টিকটক নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা সিলেটের কুচাই পশ্চিমভাগে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আইসিইউতে কিশোর

নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা মডেল মসজিদ হলরুমে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন উপজেলা এবং  পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সাংবাদিকরা  অংশ নেন। এতে সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের অনুষ্ঠানটি একটি ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান । বর্তমান সময়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই। তাঁরা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি দায়বদ্ধতা ও নেশার সমন্বয়ে গড়ে ওঠা একটি দায়িত্বশীল কাজ। এ পেশায় টিকে থাকতে হলে সততা, নিষ্ঠা ও পেশার প্রতি ভালোবাসা থাকতে হয়।
বক্তারা আরও বলেন, নাঙ্গলকোট প্রেসক্লাবের এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। অন্য জেলা ও উপজেলাগুলোতেও এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তাঁরা মতামত ব্যাক্ত করেন।
নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, এ টি এন বাংলা কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, মানবাধিকার কর্মী আলী আকবর মাছুম, আগামীর সময় কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মীর শাহ আলম, আমাদের সময় কুমিল্লা প্রতিনিধি  সাইয়িদ মাহমুদ পারভেজ, ইনকিলাব কুমিল্লার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম শফি, বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা জেলা প্রতিনিধি মহি উদ্দিন মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ, লেখক মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক এম এস দোহা, ডিবিসি নিউজ কুমিল্লা প্রতিনিধি নাছির উদ্দীন চৌধুরী, সমাজ কন্ঠ সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী, নয়া দিগন্ত কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, এন টি ভি জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু, কালের কন্ঠ কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, বাসস কুমিল্লা প্রতিনিধি কামরুল হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, মোহনা টিভি কুমিল্লা প্রতিনিধি শাহাবুদ্দিন, দিনকাল কুমিল্লা জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, যুগান্তর লাকসাম প্রতিনিধি আবদুল মন্নান , যায়যায়দিন বরুড়া প্রতিনিধি মাসুদ আলম, ইনকিলাব সেনবাগ প্রতিনিধি ফখরুল ইসলাম, দেশ রুপান্তর কুমিল্লা প্রতিনিধি মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারণ বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, লালমাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বাশার জয়, দেশ রুপান্তর ও এনটিভি চৌদ্দগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রেসক্লাবের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

Tags:

সম্পর্কিত খবর :