সাম্প্রতিক
দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় মাগুরা সদর থানা কৃষক দলের আহ্বায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আসন্ন রথযাত্রা উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন কক্সবাজারের রামুতে রাখাইন তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে গণমানুষের গল্প বলতে চাই: ফারহান লাবিব শহরের চকচকে বিজ্ঞাপনের নিচে ফুটপাতের নীরব সংগ্রাম-ফারহান লাবিব কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আতিকুর রহমান রুমন রামুতে এক রাখাইন তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
 বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০ টার  দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলার ১ হাজার ৫৬০ জন কৃষকের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করা হয়।
 এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।
 উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় বক্তব্য দেন  নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন,  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামচুল হক আজাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম প্রমুখ।
কৃষকদের মাঝে বিনামুল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. ইমরাম হোসাইন,  উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপসহকারী  কৃষি কর্মকর্তা মানসুরুল হক সুমন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিহা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ শিরিনা আক্তার, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরসহ, সাংবাদিকবৃন্দ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিব-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ ব্যবহাররের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৫৬০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে এক বিঘা জমির জন্য জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডি এসি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :