সাম্প্রতিক
‘ধরা পড়ে’ সাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এম মকবুল হোসেন ভবনের তিন তলায় আনুষ্ঠানিকভাবে এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করা হয়।
লেহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান।
এ মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান।
এ সময়,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান,
 লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. হেমায়েত হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলী, মো. মাজহারুল ইসলাম, আব্দুস ছালাম, মো. রফিকুল ইসলাম, মো. রাখি বিল্লাহ, মো. মতিউর রহমান, উপজেলার কুন্দশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামরুল হুদা, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন শেষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।
এ সময় প্রধান অতিথি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কারে দান সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়।  তাই পৃথিবী জুড়ে লাখও দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠছে মুসলিমদের স্বতস্ফুর্ত দানকৃত অর্থ ও সম্পদে। আল্লাহ তালা এর জন্য পুরস্কার ঘোষণা করেছেন। হাদিসে আছে মহানবী রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করল তার জন্য তিনি জান্নাতে ঘর নির্মাণ করবেন।

Tags:

সম্পর্কিত খবর :